বিদ্যুৎ বিল সংগ্রহে ওজোপাডিকো ও কমিউনিটি ব্যাংকের মধ্যে চুক্তি সই

১৬ জুলাই ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৪:০৯ PM
সম্প্রতি খুলনা ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়

সম্প্রতি খুলনা ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয় © সংগৃহীত

পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) মধ্যে ৩ বছরের জন্য একটি চুক্তি সম্পাদন হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর্থিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এ চুক্তিকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (ফাইন্যান্স) মোঃ আব্দুল খালেক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) শাহীন আক্তার পারভিন, নির্বাহী প্রকৌশলী এবং কোম্পানি সচিব রুহুল আমিন, ম্যানেজার (অ্যাকাউন্টস) মোহাম্মদ আফসার হাসান, ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) মো. মোক্তার হাসান, সহকারী ব্যবস্থাপক (হিসাব) সজল কুমার রায়, সহকারী ব্যবস্থাপক (হিসাব) রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) হেদায়েত ইসলাম, কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মোঃ মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামানসহ অন্যরা।

চুক্তি অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য আবারও পশ্চিমাঞ্চলের প্রিপেইড ও পোস্ট পেইডের বিদ্যুত বিল সংগ্রহ করার দায়িত্ব পেল কমিউনিটি ব্যাংক।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬