রেফ্রিজারেটরে ভ্যাট বাড়ছে, দামও বাড়বে

০২ জুন ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১২ PM
বাজেট

বাজেট © টিডিসি ছবি

নগর জীবনে মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রেফ্রিজারেটরের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানো হয়েছে, যার ফলে এই পণ্যের দাম বাড়বে।

আজ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ভ্যাট বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

নির্বাচিত সরকার না থাকায় এবার বাজেট তুলে ধরা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ধারণকৃত বক্তৃতায়, বিকেল ৩টায়।

প্রথা অনুযায়ী জুন মাসের প্রথম বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হলেও এবছর ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় তা এগিয়ে এনে আজ ঘোষণা করা হয়।

প্রতিবারের মতো এবারও বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিলের আওতায় কর, ভ্যাট ও শুল্কহার কার্যকর করা হচ্ছে।

ট্যাগ: বাজেট
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage