১১ মাসে রেমিট্যান্স এলো সাড়ে ২৭ বিলিয়ন ডলার, রেকর্ড

০১ জুন ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ১১:৪৩ AM
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সুখবর দিয়েই চলেছে প্রবাসী আয়

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সুখবর দিয়েই চলেছে প্রবাসী আয় © ফাইল ফটো

দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি রেমিট্যান্স (প্রবাসী আয়)। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সুখবর দিয়েই চলেছে প্রবাসী আয়। আগের সব রেকর্ড ভেঙে চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে গড়েছে নতুন মাইলফলক।

এই সময়ে প্রবাসী আয় এসেছে ২৭ দশমিক ৫১ বিলিয়ন বা দুই হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৭০ শতাংশ বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১ দশমিক ৩৭ বিলিয়ন বা দুই হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার।  রবিবার  (১ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: আইনি পথে ফারুক আহমেদ, হাইকোর্টে রিট

তথ্য অনুসারে, এর আগে একক বছর হিসেবে এত বেশি প্রবাসী আয় কখনো আসেনি। ২০২০-২১ অর্থবছরে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে প্রবাসীরা দেশে ফিরে আসছিলেন। যারা দেশে ফিরে আসতে পারেননি তারাও সব সঞ্চয় দেশে পাঠিয়েছিলেন। সে বছর প্রবাসী আয় এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২২ লাখ ডলার। চলতি বছরের ১১ মাসেই দুই হাজার ৭৫০ কোটি ডলার আসার মধ্য দিয়ে আগের সব রেকর্ড ভেঙে গেল।

একক মাস হিসেবে মে মাসে প্রবাসী আয় আসার ধারা ঊর্ধ্বমুখী। উল্লিখিত এ মাসে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ৭ লাখ ডলার। যা আগের বছরের মে মাসের চেয়ে ৩১ দশমিক ৭০ শতাংশ বেশি। ওই বছরের মে মাসে এসেছিল ২২৫ কোটি ৫০ লাখ ডলার।  তবে চলতি অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। একক মাস হিসেবে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now