চলতি মাসের ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ডলার

১২ মে ২০২৫, ০৬:১৩ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০১:৪৯ AM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৮ হাজার ৯৬৭ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।

আজ সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
প্রতিবেদনে বলা হয়, মে মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২.৩০ শতাংশ।
 
গত ৭ মে এক দিনে দেশে প্রবাসীরা ১১ কোটি ডলার পাঠিয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত ৮ মরদেহের পরিচয় জানতে চায় সরকার

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, গত অর্থ বছরের একই সময়ে যা এসেছিল ১ হাজার ৯৭২ কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৮ দশমিক ২০ শতাংশ।
 
এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরজুড়ে এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬