বিকাশ-এর আয়োজনে মাকে নিয়ে তারকা মেহজাবীনের সাথে ফাইভ স্টারে ডিনার করলেন বিজয়ীরা

২৫ মে ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
অনুষ্ঠানে মেহজাবীন

অনুষ্ঠানে মেহজাবীন © টিডিসি ফটো

মায়ের সাথে মায়াময় মুহূর্তের ছবি আর গল্প বিকাশ-এর সাথে শেয়ার করে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে ফাইভ স্টার হোটেলে মাকে নিয়ে স্পেশাল ডিনার ও আড্ডার সুযোগ পেলেন বিজয়ী ২০ সন্তান।

সম্প্রতি ঢাকার একটি ফাইভ-স্টার হোটেলে মা দিবস উপলক্ষে বিকাশ আয়োজিত ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনের বিজয়ী ও তাদের মায়েদের সাথে গল্প-আড্ডায় ডিনারে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিজয়ীরা শেয়ার করেন তাদের মায়ের সাথে তৈরি হওয়া ‘ম্যাজিকাল মোমেন্ট’-এর গল্পগুলো।

মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সন্তানের জন্য সবসময়ই বিশেষ। সেই মুহূর্তগুলো থেকেই কিছু মুহূর্ত আবার হয়ে ওঠে স্মৃতিময়, ম্যাজিকাল। তেমন স্মরণীয় মুহূর্ত আর গল্পকে উপস্থাপন করতেই এই বছর মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনটি নিয়ে আসে বিকাশ।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর নির্দিষ্ট ওয়েবসাইটে মায়ের সাথে স্মরণীয় ছবি এবং মায়াময় গল্প জমা দেন। জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে ডিনার ও আড্ডার জন্য নির্বাচন করেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬