প্রিমিয়ার ব্যাংক নিমতলা শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

২৫ মে ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
প্রিমিয়ার ব্যাংক নিমতলা শাখার উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংক নিমতলা শাখার উদ্বোধন © টিডিসি ফটো

নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত নিমতলা শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অপারেশনস বিভাগের প্রধান মো. নকিবুল ইসলাম, মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, নিমতলা শাখার ব্যবস্থাপক ও এসএভিপি শেখ কামাল হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‌‘প্রিমিয়ার ব্যাংক টেকসই ব্যাংকিং ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে চলেছে। আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন নতুন পণ্য চালু করছি এবং ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি।’

উদ্বোধন হওয়া স্থানান্তরিত নিমতলা শাখায় (আওলাদ হোসেন সুপার মার্কেটের ২য় তলা, বড় শিকারপুর, নিমতলা সিরাজদিখান, মুন্সিগঞ্জে) পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950