হ্যাকারের উদ্দেশে বার্তা দিলেন ইভ্যালির রাসেল

২৫ মে ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৫:৫১ PM
মোহাম্মদ রাসেল

মোহাম্মদ রাসেল © সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল হ্যাকারের উদ্দেশে বলেন, আপনি (হ্যাকার) শুধু আমাদের সাময়িক কষ্ট দিতে পারছেন। কিন্তু বড় কোনো ক্ষতি আমাদের গ্রাহক বা সেলারদের হবে না।

আজ রবিবার (২৫ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

পোস্টে রাসেল লিখেন, ‌‘প্রিয় হ্যাকার ভাই, আমি অত্যন্ত দুঃখিত যদি আপনাকে আমি অনিচ্ছাকৃত কোন কষ্ট দিয়ে থাকি। আপনি যদি বাংলাদেশের না হয়ে থাকেন তাহলে শুধু আমাদের ভিজিট এবং ডাটা দেখে আপনি ভুল বুঝতেছেন। আমরা আপনার ডিমান্ড ফিল আপ করতে পারব না এটা শিউর। যদিও আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু বর্তমানে আমরা এমনি অনেক কষ্টে দিন যাপন করছি।’

তিনি আরও লিখেন, ‘আমরা কেবল সেলস এর একটা ভালো গ্রোথ পাচ্ছিলাম। এই মুহূর্তেই এমন কাজ করলেন? আমাদের টিম টাও ছোট অনেক। যাইহোক আমাদের ব্যাকআপ নেওয়া থাকে সবসময়ই। আপনি শুধু আমাদের সাময়িক কষ্ট দিতে পারতেছেন। কিন্তু বড় কোন ক্ষতি আমাদের গ্রাহক বা সেলারদের হবে না।’

রাসেল লিখেন, ‘আপনাকে অনুরোধ করে লাভ নাই, অনুরোধ করছি ও না। শুধু জানিয়ে দিলাম, আমরা শীঘ্রই ফুললি কন্ট্রোল নিয়ে নিব। আমরা কাজ করছি।’

উল্লেখ্য, শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা দেখতে পান, সাইটটির স্বাভাবিক কনটেন্টের পরিবর্তে একটি হ্যাকার গ্রুপের বার্তা প্রদর্শিত হচ্ছে। সেখানে লিখা ছিল, ‘হ্যাকড, আই হ্যাভ অল কাস্টমার ডেটা, ইভ্যালি প্লিজ কন্টাক্ট [email protected]।’

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬