পিৎজা হাট নিয়ে এলো জনপ্রিয় ‘সুপার লিমো’

২৫ মে ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:২০ PM
পিৎজা হাট বাংলাদেশ আবারও নিয়ে এলো জনপ্রিয় ও আকর্ষণীয় পিৎজা—সুপার লিমো

পিৎজা হাট বাংলাদেশ আবারও নিয়ে এলো জনপ্রিয় ও আকর্ষণীয় পিৎজা—সুপার লিমো © সংগৃহীত

পিৎজা লাভারদের জন্য সুখবর। পিৎজা হাট বাংলাদেশ আবারও নিয়ে এলো তাদের জনপ্রিয় ও আকর্ষণীয় পিৎজা—সুপার লিমো। এক মিটারের এই বাক্সে তিনটি ভিন্ন স্বাদের পিৎজার সাথে থাকছে তিনটি ভিন্ন স্বাদের ডিপ, যা ১০-১২ জন অনায়েসে ভাগাভাগি করে উপভোগ করতে পারবেন। 

পিৎজা হাট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধুদের আড্ডা, অফিস পার্টি কিংবা পারিবারিক আয়োজন - যেকোনো উপলক্ষকেই উৎসবে রূপ দিতে পারবে এই সুপার লিমো। জনপ্রিয় এই সুপার লিমো ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার পিৎজা হাটের প্রতিটি শাখায় – ডাইন-ইন অথবা টেকঅ্যাওয়ে মাধ্যমে উপভোগ করা যাবে, যার দাম শুরু হচ্ছে মাত্র ২ হাজার ৯৯৯ টাকা থেকে। 

আরও পড়ুন: ঈদের আগেই আসছে নতুন নোট, থাকছে না ব্যক্তির ছবি: গভর্নর

ট্রান্সকম ফুডস লিমিটেডের (বাংলাদেশ পিৎজা হাটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি) সিইও অমিত দেব থাপা বলেন, পিৎজা লাভারদের জন্য এই নতুন সংযোজন আনতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও পিৎজা হাট এই ধারা অব্যাহত রেখে বিভিন্ন আকর্ষণীয় অফার এবং আরও নতুন সংযোজন নিয়ে আসবে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬