রেনেসাঁ হোটেলে খাদ্য ও পানীয় বিভাগের নতুন পরিচালক কাজী মোয়াজ্জেমের যোগদান

২২ মে ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
কাজী মোয়াজ্জেম হোসেন

কাজী মোয়াজ্জেম হোসেন © সংগৃহীত

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ (খাদ্য ও পানীয়) বিভাগের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন কাজী মোয়াজ্জেম হোসেন। তিনি বিভিন্ন বিখ্যাত হোটেলে খাদ্য ও পানীয় বিভাগ সফলভাবে পরিচালনা করেছেন। তার কর্মজীবনের যাত্রাপথে প্যান প্যাসিফিক সোনারগাঁও, র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, আরব আমিরাতের জুমেইরাহ ইতিহাদ এবং সৌদি আরবের মোভেনপিক-এর মতো নামি আন্তর্জাতিক হোটেল রয়েছে। 

বাংলাদেশের অন্যতম দক্ষ ও পেশাদার এফঅ্যান্ডবি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি এবং খাদ্য ও পানীয় সেবার মান উন্নয়নে নিজস্ব উদ্ভাবন ও দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে দীর্ঘ এই পেশাগত যাত্রা কখনোই তার দেশপ্রেমকে ম্লান করতে পারেনি। কাজী মোয়াজ্জেম শুধু অপারেশনাল দক্ষতায়ই নয়, বরং টিম গঠনে এবং কর্মক্ষেত্রে আস্থা অর্জন ও মানসম্মত সেবা প্রদানে বিশেষ খ্যাত।

কাজী মোয়াজ্জেম বলেন, “রেনেসাঁ ঢাকা আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য অত্যন্ত উপযুক্ত একটি জায়গা। এখানে অনেক সম্ভাবনা, প্রাণশক্তি এবং নিবেদিতপ্রাণ মানুষ আছেন, যারা সত্যিই তাদের কাজ ভালোবাসেন। আমি এই যাত্রার অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত।”

নতুন দায়িত্বে তিনি হোটেলের খাদ্য ও পানীয় সম্পর্কিত সব অভিজ্ঞতা তত্ত্বাবধান করবেন। প্রতিটি আউটলেট এবং আয়োজনে তার পরিকল্পনা, আন্তরিকতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির ছাপ থাকবে।

কাজের বাইরে কাজী মোয়াজ্জেম একজন নিবেদিত পরিবারপ্রেমী। পরিবারের সঙ্গে সময় কাটানো তার অন্যতম প্রিয় কাজ। এছাড়া তিনি একজন ক্রীড়ানুরাগী। ক্রিকেট, টেনিস এবং গলফে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজের উদ্যম ও দলগত চেতনার প্রকাশ ঘটান, যা কর্মক্ষেত্রেও প্রতিফলিত হয়।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950