কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত

০৪ মে ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বিজনেস সম্মেলন

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বিজনেস সম্মেলন © জনসংযোগ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নিয়ে ‘‘কফি উইথ দ্যা ক্যাপ্টেন’’ শিরোনামে পরিচিতি পর্ব ও ব্যাংকিং দায়িত্বশীলতা বিষয়ে বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাদাত। অনুষ্ঠানে ব্যাংকিং নীতি, প্রবিধি এবং দায়িত্বশীলতা বিষয়ে পারস্পরিক মত বিনিময় ও তথ্যের আদান-প্রদান করেন তিনি। এছাড়া উদ্ভাবনী ব্যাংকিং এবং গ্রাহকসেবার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস মো. আরিফুল ইসলাম, হেড অব এইচআরডি (চলতি দায়িত্ব) এইচ এম মেহেদী হাসান, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে ভর্তির আবেদনের শর্ত প্রকাশ, কোন ইউনিটের পরীক্ষা কবে?
  • ০৯ আগস্ট ২০২৬