টিসিবি পণ্যের দায়সারা নিরাপত্তা, যা জানাল প্রতিষ্ঠানটি

৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) © সংগৃহীত

নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কম দামে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে, তা অনেক সময় অব্যবস্থাপনা ও ডিলারদের অবহেলার কারণে নষ্ট হয়ে যায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকের মাধ্যমে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুর স্বল্প দামে সরবরাহ করে। যদিও সরবরাহ ব্যবস্থার কাঠামো নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই ডিলারদের গাফিলতির কারণে সরকারকে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়।

আজ বুধবার (৩০ এপ্রিল) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষ দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানায়।

পণ্যের দায়সারা নিরাপত্তার কারণ সম্পর্কে জানতে চাইলে টিসিবির তথ্য কর্মকর্তা যুগ্ম পরিচালক হুমায়ুন কবির বলেন, অনেক সময় টিসিবির পণ্য আগুন লাগা বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যায়। এর দায় ডিলারদের, কারণ ডিলাররা নিজ নিজ জিম্মায় পণ্য সংরক্ষণ করেন।

তিনি আরও বলেন, যেসব ক্ষেত্রে জেলা প্রশাসনের নির্ধারিত স্থানে পণ্য বিক্রি করা হয়, সেখানে নিরাপত্তার দায়িত্ব জেলা প্রশাসন গ্রহণ করে। তবে যেখানেই টিসিবির পণ্য রাখা হোক না কেন যাদের জিম্মায় থাকে, তারাই ওই পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকেন।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাজশাহীর পুঠিয়া থানার সামনে পৌরসভার পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। পৌরসভার পুরোনো ভবনটি বর্তমানে টিসিবির পণ্য রাখার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ভবনটিতে টিসিবির তেল, চাল ও মসুর ডাল রাখা ছিল। আগুনে এসব পণ্য নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে ভর্তির আবেদনের শর্ত প্রকাশ, কোন ইউনিটের পরীক্ষা কবে?
  • ০৯ আগস্ট ২০২৬