মার্চে রপ্তানি আয় ৪.২৫ বিলিয়ন ডলার, সাফল্য ধরে রাখল তৈরি পোশাক খাত

০৭ এপ্রিল ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM

© সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪.২৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের মার্চের তুলনায় ১১.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চে রপ্তানি আয় ছিল ৩.৮১ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার (৭ এপ্রিল) এই তথ্য প্রকাশ করেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাস (জুলাই-মার্চ) এ বাংলাদেশের রপ্তানি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৭.১৯ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের ৩৩.৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০.৬৩ শতাংশ বৃদ্ধি পায়।

বাংলাদেশের রপ্তানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাত আগের মতোই শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে ৩০.২৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শুধু মার্চ মাসেই তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ছিল ৩.৪৫ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের মার্চে ছিল ৩.০৭ বিলিয়ন ডলার। এভাবে, মার্চ মাসে ১২.৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ট্যাগ: পোশাক
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ…
  • ০৯ আগস্ট ২০২৬
গুঞ্জনের মধ্যেই মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান
  • ০৯ আগস্ট ২০২৬