ডিজেল-কেরোসিনের দাম বাড়ল

৩১ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। এরমধ্যে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে ১ টাকা। শুক্রবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা ও কেরোসিন ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে ১ টাকা। পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ও ১২৬ টাকায়।

ট্যাগ: দাম
মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬