মাধ্যমিকের ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক নির্ধারিত বই অনুযায়ী ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির গ্রিড অনুযায়ী ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছে। সে অনুযায়ী এ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ঠদের।

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬