এসএসসি-এইচএসসি

শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট নকল করছে কিনা, মনিটরিং করবে মাউশি

২০ আগস্ট ২০২১, ১০:৩৮ AM

© ফাইল ছবি

চলতি বছরের এসএসসি-এইচএসসি অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা নকল করছে কিনা বা নিজ হাতে অ্যাসাইনমেন্ট করে জমা দিচ্ছে কিনা তা সরেজমিনে মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

এ জন্য সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আলাদা করে এ সংক্রান্ত দুটি নির্দেশনা বৃহস্পতিবার রাতে জারি করেছে মাউশি।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা সরেজমিনে মনিটরিং করা হবে। এ জন্য মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রধানদের নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বে অ্যাসাইনমেন্ট মনিটরিং কমিটি নামে কমিটি গঠন করবে।

কমিটিগুলো করণীয় বিষয়ে অধিদপ্তর বলছে, সব পরীক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে সে বিষয়টি নিশ্চিত করবেন। শিক্ষার্থীরা যেন কোনভাবেই অ্যাসাইনমেন্ট নকল বা কোনো প্রকারের অসদুপায় অবলম্বন না করে সে বিষয়টি নিশ্চিত করবেন। কোন শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টে নকল করেছে বলে জানা গেলে তবে তা বাতিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় জানাবেন। বিষয়টির যেন পূনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারেও শিক্ষার্থীকে সতর্ক করবেন। শিক্ষার্থীরা যেন অ্যাসাইনমেন্ট নিজ হাতে লিখে জমা দেয় সে বিষয়টি নিশ্চিত করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, অ্যাসাইনমেন্ট যথাযথভাবে মূল্যায়ন, সংরক্ষণ ও নম্বর সঠিকভাবে এক্সেল শিটে এন্ট্রি করা হচ্ছে কি না তা কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে কার্যকরে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবে। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের থেকে সময়ে সময়ে জারি করা নির্দেশনা অনুসরণ করতেও বলা হয়েছে।

গত ১৫ জুলাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার সময়ের ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। তারা প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। এসএসসির ক্ষেত্রে প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে।

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence