এইচএসসির অ্যাসাইনমেন্ট মূল্যায়নে নতুন নির্দেশনা জারি

০৯ আগস্ট ২০২১, ০৭:৩৫ PM

© লোগো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আজ  সোমবার (৯ আগস্ট) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি জারি করা হয়।               

নির্দেশনায় জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনিক তিন বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান আছে। বিষয়ভিত্তিক শিক্ষক অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। সংশ্লিষ্ট শিক্ষককে অ্যাসাইনমেন্ট মূল্যায়নে যথাযথভাবে নির্দেশনা পালন করতে হবে।

নির্দেশনায় যা রয়েছে-

১) শিক্ষার্থীদের প্রস্তুত করা অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে সামঞ্জস্য ও সমরূপতা আনতে শিক্ষকদের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করা মূল্যায়ন নির্দেশনা (রুব্রিক্স) অনুসরণ করতে হবে।

২) রুব্রিক্স অনুসরণ করে পরীক্ষার্থীরাও যাতে তাদের অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করতে পারে সে বিষয়ে নির্দেশনা দিতে হবে।

৩) অ্যাসাইনমেন্টের বিষয়ের প্রকৃতি, চাহিদা, পরিসর, ধাপ, চিন্তার ব্যাপকতা এবং শিক্ষার্থীর লেখার মধ্যে সৃজনশীলতা ও মৌলিক বিষয় ইত্যাদি যথাযথভাবে মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য ভিন্ন ভিন্ন রুব্রিক্স সংযোজন করা হয়েছে।

৪) রুব্রিক্স প্রতিটি মূল্যায়ন নির্দেশকের জন্য পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি নির্দেশকের জন্য আলাদা আলাদা নম্বর দিয়ে মোট নম্বর নির্ধারণ করতে হবে।

৫) অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত ছকে শিক্ষকের নাম স্বাক্ষর ও তারিখ উল্লেখ করতে হবে।

৬) অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনও প্রকার অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন করা যাবে না।

৭) অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভেতরে সবল অংশ কালো কালি দিয়ে এবং দুর্বল অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে।

৮) মুখস্থ করে বা হুবহু পাঠ্যবই থেকে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি না করের পাঠ্য বইয়ের অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীর চিন্তা-ভাবনা, কল্পনাশক্তি, অনুধাবন ক্ষমতা, স্বকীয়তা, সৃজনশীল ও নান্দনিক উপায়ে উপস্থাপন করার দক্ষতাকেই মূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬