এমপিওভুক্ত হচ্ছেন ১৪৬৩ শিক্ষক-কর্মচারী

১৭ নভেম্বর ২০২০, ০৫:৫৫ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে এক হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ১১২ জন ও কলেজের ৩৫১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুল-কলেজে নিয়োগ পাওয়া ১ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। স্কুলের ১ হাজার ১১২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১০ জন, কুমিল্লা অঞ্চলের ৫৪ জন, ঢাকা অঞ্চলের ২২১ জন, খুলনা অঞ্চলের ৮১ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৬১ জন, রাজশাহী অঞ্চলের ১৮৪ জন, রংপুর অঞ্চলের ১৭৭ জন এবং সিলেট অঞ্চলের ৬৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অন্যদিকে কলেজের ৩৫১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩ জন, চট্টগ্রাম অঞ্চলের ৬ জন, কুমিল্লা অঞ্চলের ১১ জন, ঢাকা অঞ্চলের ২১ জন, খুলনা অঞ্চলের ৬৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন, রাজশাহী অঞ্চলের ১০৯ জন, রংপুর অঞ্চলের ৭৭ জন এবং সিলেট অঞ্চলের ১২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬