পূজায় আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সংসদ টিভির ক্লাস

২৩ অক্টোবর ২০২০, ১২:০৩ PM
সংসদ টিভিতে ক্লাস ও শিক্ষার্থীরা

সংসদ টিভিতে ক্লাস ও শিক্ষার্থীরা © ফাইল ফটো

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস বন্ধ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে পুনরায় সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব তথ্য জানিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচার করে আসছে।

এতে বলা হয়, শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রচার আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। উল্লিখিত সময়ে পূর্বে সম্প্রচারিত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে। আগামী ১ নভেম্বর থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে এবং যথাসময়ে ক্লাস রুটিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬