মাধ্যমিক শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীতের সিদ্ধান্ত চলতি সপ্তাহে

১১ অক্টোবর ২০২০, ০৯:৩২ PM

© ফাইল ফটো

চলতি সপ্তাহে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

এদিকে করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশন, রেডিও, অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস-পরীক্ষা শুরু করা সম্ভব না হলেও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে প্রধান বিষয়গুলোর পরীক্ষা নেয়ার ঘোষণা আসতে পারে।

তবে যেখানে অনলাইনে পরীক্ষা নেয়া সম্ভব হবে না সেখানে আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে পাস দিয়ে শ্রেণি রোল নির্ধারণ করার নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন মাধ্যমে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।

মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে কীভাবে উন্নীত করা হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন। চলতি সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে।

উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
সাহিত্যিক রবীন্দ্রনাথের রাজনৈতিক রবীন্দ্রনাথে ঐতিহাসিক বিবর…
  • ১১ মে ২০২৬
ড্রেন বন্ধ করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন
  • ১১ মে ২০২৬
সন্ত্রাসের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিস্কার
  • ১১ মে ২০২৬
বিশ্বকাপে কেন খেলতে যায়নি বাংলাদেশ, খতিয়ে দেখতে তদন্ত কমিটি
  • ১১ মে ২০২৬
ঈদের আগে শিক্ষকদের মে মাসের বেতন পাওয়া নিয়ে যা বলছে মাউশি
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9