ফোন করে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নেয়ার নির্দেশ শিক্ষকদের

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬ PM

© লোগো

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফোন করে পড়াশোনা তদারকি করতে শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নিয়মিত সংসদ টিভির ক্লাস দেখা ও অনলাইন পাঠদানের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে হবে শিক্ষকদের। একইসাথে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে সহয়তা করার নির্দেশ দেয়া হয়েছে। আর শিক্ষার্থীদের সাথে শিক্ষকের টেলিফোনে যোগযোগের বিষয়টি সমন্বয় করবেন প্রতিষ্ঠান প্রধান।  

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) মাউশি থেকে সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম তাদারকি করতে শিক্ষকদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সংসদ টিভিতে চলমান ক্লাস নিয়মিত দেয়া ও অনলাইনে পাঠদানের বিষয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে শিক্ষকরা মুঠোফোনে যোগাযোগ করবেন। শিক্ষকদের সাথে পাঠদানের বিষয়ে টেলিফোনে যোগাযোগ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করতে হবে। 

চিঠিতে আরও বলা হয়, টেলিফোনে শিক্ষার্থীদের সাথে যোগাযোগের বিষয়টি সমন্বয় ও মনিটরিং করবেন প্রধান শিক্ষক। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ভার্চুয়াল সভা আয়োজন করবেন। এক্ষেত্রে একদিনে এক শ্রেণিকে সম্পৃক্ত করা যেতে পারে। 

নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬