আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ AM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা © টিডিসি সম্পাদিত

২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরে আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

আরও দেখুন: রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও আজকের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬