শিক্ষা ক্যাডারদের তথ্য চাইল মাউশি

০৯ জুন ২০২৬, ০৫:৫৮ PM
 মাউশি

মাউশি © সংগৃহীত

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের হালনাগাদের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে দেশের সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) ও সরকারি আলিয়া মাদ্রাসাগুলোকে আগামী ১১ জুনের মধ্যে শূন্যপদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ জুন) মাউশির কলেজ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য নিয়মিত হালনাগাদ না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাউশির বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দিচ্ছে। এ অবস্থায় সব সরকারি কলেজ (২০১৮ বিধির কলেজসমূহ ব্যতিত) ও সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য college-https://forms.gl/2DTq52olds Bcswce6 লিংকে এবং টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য ttc-https://forms.gle/oHHc4MAxaQ17Cu9x8 লিংকে পাঠাতে বলা হয়েছে। 

মাউশি জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিক্ষা ক্যাডারের জনবল ব্যবস্থাপনা, পদায়ন ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে। তাই তথ্য প্রদানের ক্ষেত্রে যথাযথ সতর্কতা ও নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে এবং এর ফলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে তথ্যদাতা দায়ী থাকবেন। 

 

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬