অবসরপ্রাপ্ত আট হাজার শিক্ষককে ৫ লাখ করে টাকা দেওয়ার পরিকল্পনা সরকারের

০৯ জুন ২০২৬, ০২:১৩ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে স্থবির হয়ে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা প্রদানের জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রায় আট হাজার অবসরপ্রাপ্ত শিক্ষককে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৩ হাজার ১০০ জন শিক্ষকের অর্থ ছাড়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরের পর দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পেয়ে অনেক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আপাতত প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষককে পাঁচ লাখ টাকা করে দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কীভাবে সর্বোচ্চ সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে অবসরসুবিধার অর্থ পৌঁছে দেওয়া যায়, সরকার সে বিষয়ে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

আরও পড়ুন: অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

এদিকে সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ১ হাজার ৬০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। চলতি মাস অথবা আগামী মাসের মধ্যেই এ অর্থ বিতরণ করা হবে।

সচিব বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য অবসরসুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অর্থসংকটের কারণে বিষয়টির সমাধান করা সম্ভব হয়নি। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর ফলে চলতি মাস অথবা আগামী মাসে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হতে যাচ্ছে এবং শিক্ষা প্রশাসনের জন্য এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।’

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬