একই উপজেলায় দুই শিক্ষকের বদলি আবেদন, সুযোগ পাবেন যিনি 

২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী একই যোগ্যতা এবং বিষয়ের দুইজন শিক্ষক বদলির জন্য আবেদন করলে একজনকে বদলি করা হবে। এক্ষেত্রে উপজেলা হেডকোয়ার্টার থেকে শিক্ষকের বাড়ির দূরত্ব মাপা হবে।

রবিবার (২৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলির ক্ষেত্রে শিক্ষকদের নানা তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে উপজেলা হেডকোয়ার্টার থেকে প্রার্থীর বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটিও সংগ্রহ করা হবে। যখন একই উপজেলায় একই বিষয়ের দুইজন শিক্ষক বদলির জন্য আবেদন করবেন, তখন এই দূরত্ব বিবেচনায় বদলি যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একই উপজেলার দুইজন প্রার্থী একই প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করলে উপজেলা হেডকোয়ার্টার থেকে তাদের বাড়ির দূরত্ব কতটুকু সেটি প্রাধান্য পাবে। উপজেলা হেডকোয়ার্টার থেকে যে প্রার্থীর বাড়ির দূরত্ব বেশি হবে, তিনিই বদলির সুযোগ পাবেন।’

এদিকে গতকাল শনিবার বদলি সফটওয়্যার নিয়ে আয়োজিত সভায় সফটওয়্যারের ১৪টি ধাপ প্রদর্শিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, উপজেলা শিক্ষা অফিসার এবং এই ধাপসমূহ সঠিকভাবে সম্পন্ন করে বদলি আবেদন করতে হবে।

সভায় প্রদর্শিত হওয়া বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য চারটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে সফটওয়্যারের লিংকে প্রবেশ করার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট প্রধানকে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সফটওয়্যারে লগ-ইন করতে হবে।

সঠিকভাবে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করার পর তৃতীয় ধাপে বদলি সফটওয়্যারের ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য দিতে হবে।

প্রতিষ্ঠানপ্রধানের তথ্য দেওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যক্রম শুরু হবে। উপজেলা শিক্ষা অফিসারকেও একইভাবে প্রথম ধাপে লিংকে প্রবেশ করতে হবে। দ্বিতীয় ধাপে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। তৃতীয় ধাপে ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া তথ্য অপেক্ষমান তালিকায় দেখাবে। অপেক্ষমান তালিকায় ক্লিক করতে হবে।

৫ম ধাপে পদ ও শূন্য পদের তথ্য দিতে হবে। ৬ষ্ঠ ধাপে শিক্ষকদের তথ্য দিতে হবে। সপ্তম ধাপে স্বামী-স্ত্রীর কর্মস্থলের তথ্য দিতে হবে। ৮ম ধাপে তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। 

বদলি সফটওয়্যারের তথ্য অনুযায়ী অপেক্ষমান তালিকায় ক্লিক করে ভিউ বাটকে ক্লিক করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক থাকলে  অনুমোদন বাটনে ক্লিক করতে হবে। তথ্য সঠিক না থাকলে প্রত্যাখ্যান বাটনে ক্লিক করতে হবে। এরপর যাচাই হওয়া তালিকা দেখে সেটি ডাউনলোড করতে হবে।

বদলি সফটওয়্যারে জেলা শিক্ষা অফিসারদের কেবল উপজেলা শিক্ষা অফিসারের দেওয়া তথ্য দেখা এবং আপডেট করতে হবে। জোনাল বা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকেরা জেলা শিক্ষা অফিসারের পাঠানো তথ্যের সঠিকতা যাচাই করে সেটি আপডেট করবেন। 

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের রিলিজ স্লিপের মেধাতালিকা প…
  • ১৯ মে ২০২৬
তনু হত্যার সন্দেহভাজন শাহিন আলম পালিয়েছে কুয়েতে
  • ১৯ মে ২০২৬
বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ ভাইরাস, সতর্ক করল বি…
  • ১৯ মে ২০২৬
নেইমার কি বিশ্বকাপে ব্রাজিল দলের ‘শ্বেত হস্তী’ হচ্ছে?
  • ১৯ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসাববিজ্ঞানের শ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081