দেশের সব স্কুল-কলেজে বাধ্যতামূলক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার তারিখ জানাল মাউশি

১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

দেশের সব সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১০ ডিসেম্বর) প্রতিষ্ঠানপ্রধানদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ আয়োজন আবশ্যিকভাবে আয়োজন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা একটি অন্যতম অনুষঙ্গ। সে লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা আবশ্যক। শ্রেণি কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া নৈপুন্যকে উজ্জীবিত করতে আগামী ৩১ জানুয়ারি মধ্যে সব সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬