ষষ্ঠ ও নবম শ্রেণিতে ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ

২৪ অক্টোবর ২০২৫, ০১:২২ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, ০১:২২ PM
মাউশির লোগো

মাউশির লোগো © সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি এবং ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ ধাপের রেজিস্ট্রেশন ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়সীমার পর কোনোভাবেই রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব

চিঠিতে বলা হয়েছে, বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া, অন্য বোর্ড থেকে আগত টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দ্বারা ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950