শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক মাধ্যম ব্যবহার ইস্যুতে কঠোর নির্দেশনা মাউশির

২২ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৭:১২ PM
মাউশি

মাউশি © টিডিসি

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক ও অন্যান্য) ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২২ অক্টোবর ২০২৫) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

এতে উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) ও সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ সনাক্তকরণ প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষাঙ্গিক বিষয়ে ‌'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫' রয়েছে। উক্ত নির্দেশিকা ও অধ্যাদেশ অমান্য করা আচরণ বিধি লঙ্ঘনের শামিল, অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপযুক্ত পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনাটি দেশের সব সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে সচেতনতা নিশ্চিত করেন।

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদেরকে ‌'সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)' ও 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫' মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাউশির নির্দেশনাটি দেখতে ক্লিক করুন এখানে: যোগযোগ ও অন্যান্য সাইবার-22-10-2025

৯ দিনেও খোঁজ মেলেনি বিবিএর শিক্ষার্থী রিদোয়ানের, এলাকাবাসীর…
  • ০২ নভেম্বর ২০২৬
শিশুকে পড়াতে গিয়ে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওধারণ …
  • ০২ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬