শেষ হয়নি তদন্ত, বিএড স্কেল সমস্যা নিরসন কবে?

২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩০ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের স্কেল সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার পর নিরসন হবে সমস্যা। তবে এখনো প্রতিবেদন জমা দিতে পারে গঠিত কমিটি। ফলে কবে নাগাদ স্কেল সমস্যা নিরসন হবে তা জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত ৭৬টি কলেজ পরিদর্শনের কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে মান যাচাইয়ের কাজ চলমান রয়েছে। যাদের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম চলছে তারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সঙ্গেও সংশ্লিষ্ট। সবমিলিয়ে তদন্তের কাজ চলছে অনেকটা ধীরগতিতে।

সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যে প্রতিষ্ঠানগুলোর যাচাই প্রতিবেদন ইতিবাচক হবে তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের স্কেল দেওয়া হবে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের স্কেল দেওয়ার বিষয়ে কাজ চলছে। প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

তদন্ত প্রতিবেদের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

দেখা হচ্ছে তিনটি বিষয়

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, বিএড ডিগ্রি দেওয়া কলেজগুলোর মান যাচাই করা হচ্ছে। যাচাইয়ের ক্ষেত্রে মূলত তিনটি বিষয় দেখা হচ্ছে। কলেজের গুণগত মান কেমন; সনদের মান এবং স্কুলের সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কি না। এই তিনটি শর্ত পূরণ করা কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকরা বিএড স্কেল পাবেন।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেবলমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিয়ে থাকেন। এই কলেজগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও রিটের মাধ্যমে তারা বিএড ডিগ্রির বৈধতা পায়। এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেলবঞ্চিত হচ্ছেন।

বিএড স্কেলবঞ্চিতদের অভিযোগ, আদালতে রিটের মাধ্যমে ২৩টি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয়। তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন। রিট করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন ওই কর্মকর্তা বলে অভিযোগও করেছেন তারা।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9