আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন

বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব

২৪ অক্টোবর ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫৫ PM
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ © সংগৃহীত

বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ২১টি প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির নেতারা। এ সময় চাকুরীজীবিদের গ্রেড কমিয়ে ১২টি করে ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি করা হয়।

এতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার করার প্রস্তাব দেয়া হয়। এছাড়া শিক্ষা, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিকতা পেশ করেছে সংগঠনটি। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও রেশন পদ্ধতি চালি করারও দাবি করা হয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বলা উপাধ্যক্ষকেই ছাত্রদলের নতুন কমিটির শুভেচ্ছা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া। তিনি বলেন, ২০১৫ সালের বৈষম্যযুক্ত ৮ম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর যাবত বাংলাদেশের সর্বস্তরের কর্মচাররা বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল এবং ০৭ (সাত) দফা দাবী আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন স্মরকলিপি প্রদর্শনসহ কর্মসূচী পালন করেছে।

পে- কমিশনের কাছে আমাদের দাবি, দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষন, ৬ সদস্য পরিবারের জীবন যাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে ৯ম পে স্কেল প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের নিকট আমরা ২১ টি প্রস্তাবনা উপস্থাপন করছি।

রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950