কোরবানি ঈদের বেতন-ভাতা নিয়ে যা জানাল মাউশি

১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১১ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও মাউশি লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও মাউশি লোগো © ফাইল ছবি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুন (শুক্রবার) দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন-ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুৃকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল।

ইএমআইএস সেল জানিয়েছে, ঈদুল আযহাকে কেন্দ্রে করে আগামী ২৫ মে’র মধ্যে স্কুল-কলেজে কর্মরতদের বেতন ও ঈদ বোনাসের অর্থের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষ দ্রুত চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে।

এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার ঈদে বেতন-বোনাসের অর্থ ছাড়ে যেন বিলম্ব না হয়, সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। ২৫ মে’র মধ্যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাসের অর্থ তুলতে পারবেন।’

আরও পড়ুন: এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএমআইএস সেলের

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ‘ঈদুল ফিতরের বেতন-বোনাস দিতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসের ঊর্ধ্বতনরা অবগত হয়েছিলেন। অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এজন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গতকাল বুধবার থেকে এসব শিক্ষক-কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন।

নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬