এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএমআইএস সেলের

১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৫ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৪ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। এপ্রিলের শুরুর দিকে যেন তারা বেতনের অর্থ তুলতে পারেন সেজন্য এ আগাম প্রস্তুতি বলে জানা গেছে।

বুধবার ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে। এজন্য চলতি মার্চ মাসেই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। আশা করছি এপ্রিলের বেতন দ্রুত ছাড় করতে পারবো।’

ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছে, ‘মৃত্যু, অবসর এবং ট্রান্সফার জনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছে কতজন শিক্ষক-কর্মচারীকে বেতন দিতে হবে সেই তথ্য নেওয়া হবে। এরপর সে অনুযায়ী বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে মাউশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, ‘বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে শিক্ষক-কর্মচারীরা ইএফটির সুবিধা পাচ্ছেন না। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক-কর্মচারীদের অবসর, মৃত্যুসহ বেশ কিছু বিষয় সামনে এসেছে। এ বিষয়গুলো নিয়ে ইএমআইএস সেল কাজ করছে। সমস্যা সমাধান করতে পারলে মে মাসের ৮ তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গতকাল বুধবার থেকে এসব শিক্ষক-কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন।

ট্যাগ: মাউশি
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9