বেতন-ভাতা পেতে শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা

১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:০৯ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা পেতে শুরু করেছেন। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার পর তারা বেতন-ভাতার মেসেজ পেতে শুরু করেছেন।

বেতন-ভাতার টাকা ব্যাংকে পাওয়ার বিষয়টি বুধবার সন্ধ্যায় একাধিক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান,  ‘মার্চ মাসে ৩ লাখ ৭৬ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় হয়েছে। আজ বিকেল ৫টা থেকে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ হবে।’

মাউশির ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, ৩ লাখ ৭৬ হাজার ৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে কলেজের ৮৬ হাজার ৭৭৯ জন এবং স্কুলের রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৩১২ জন।বৈশাখী ভাতার ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জনের মধ্যে স্কুলের রয়েছে ২ লাখ ৮৮ হাজার ৮৯৩ ও কলেজের ৮৬ হাজার ৬২১ জন শিক্ষক-কর্মচারী।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে তারাই কেউ এখনো মার্চ মাসের বেতন পাননি। আজ বুধবার এসব শিক্ষক-কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন।

ট্যাগ: মাউশি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
  • ১০ মে ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, দ্বিতীয় ঢাকা
  • ১০ মে ২০২৬
গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  • ১০ মে ২০২৬
রাজধানীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের সমীক্ষা শুরু, বদলাবে উত্তরবঙ…
  • ১০ মে ২০২৬
ফ্যাসিবাদ জন্মের পক্ষে মত তৈরির অপরাধকে এখনও গোনায় আনা হয়নি…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9