স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে নতুন নির্দেশনা মাউশির

১৭ মার্চ ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৬ মার্চ) এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

আর গণহত্যা দিবস উপলক্ষে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনা সভার আয়োজন করতে হবে।

মাউশি জানিয়েছে, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হবে।

এ দিবস উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চের মধ্যে জাতীয় পর্যায়ের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর ২৩ মার্চের মধ্যে জেলা ও উপজেলায় স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, টি-২০ ক্রিকেট ও কাবাডি বা হাডুডু খেলার আয়োজন করা হবে।

ট্যাগ: মাউশি
নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬