আরও ১২ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন চলতি সপ্তাহে

০৯ মার্চ ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও ১২ হাজার শিক্ষক-কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর-২০২৪ মাসের বেতন পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান, ‘৫ম ধাপে ১২ হাজার শিক্ষক-কর্মচারী বেতন পাবেন। চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে।’ ১২ হাজার শিক্ষক-কর্মচারীরর জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন। আমরা সেভাবেই চেষ্টা করছি।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। এখন ৫ম ধাপে আরও ১২ হাজার শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে।

ট্যাগ: মাউশি
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬