ইবতেদায়ি ও মাধ্যমিকের জন্য কেনা হচ্ছে সাড়ে ৬ কোটি বই

২৬ জুলাই ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

নতুন ৬ কোটি  ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮টি বই কিনবে সরকার। এসব বইয়ের জন্য ২২৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৮৩ টাকা খরচ করা হবে। ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি শ্রেণী এবং মাধ্যমিক, দাখিল ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণীর জন্য এসব বই কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (২৬ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে এসব বই কেনা হবে।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রীর আহবান প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক ৬ষ্ঠ শ্রেণি, দাখিল ৬ষ্ঠ শ্রেণি ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণির বিনামূল্যের ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮টি বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৯১ লটে প্রথম সর্বনিম্ন দরদাতা এবং ৯ লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এসব বই কেনা হবে। এসব বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২২৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৮৩ টাকা।’

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬