শিক্ষামন্ত্রীর আহবান প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে

২৬ জুলাই ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রেস ক্লাবে আন্দোলনরত শিক্ষকরা

প্রেস ক্লাবে আন্দোলনরত শিক্ষকরা © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহবান প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২৬ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬তম দিনের মতো কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে বুধবার সকালে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজকের মধ্যে শিক্ষকদের আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন বিরোধী দল যেখাবে কর্মসূচি পালন করছে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজেই আমি অবশ্যই বলছি আজকে তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউছার আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আমরা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না আসা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬