জাতীয় শোক দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে মাউশির ৮ নির্দেশনা

২১ জুলাই ২০২৩, ১১:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

দেশের সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালন নিয়ে ৮ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ জুলাই)  রাতে মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী- আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে।’

আরও পড়ুনঃ নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন চবি ছাত্রলীগ সভাপতি

নির্দেশনাগুলো হলো- ১৫ আগস্ট (মঙ্গলবার) সব দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে; বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে; পোস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসসমূহে প্রচারের ব্যবস্থা গ্রহণ, মাসজুড়ে ব্যানার প্রদর্শন, পোস্টার বা ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্যকিছু ব্যবহার না করা এবং এলইডি বোর্ড থাকলে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতার আয়োজন করতে হবে। 

এছাড়া এই নির্দেশনায় স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিল বা উপাসনার আয়োজন, শিক্ষার্থীদের বয়সভিত্তিক গ্রুপে বিভক্ত করে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ ব্যবস্থা এবং সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজনের কথা বলা হয়েছে। 

নির্দেশনায় আরও রয়েছে, জাতীয় কর্মসূচিতে অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতকরণ; সব কর্মকর্তা-কর্মচারীকে ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে হবে। 

নির্দেশনা অনুযায়ী, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘আমার দেখা নয়াচীন’ এবং বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সব গ্রন্থ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ক্রয় ও পাঠের ব্যবস্থা এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬