করোনার উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তার মৃত্যু

১১ মে ২০২০, ০৬:৫৬ PM

© লোগো

করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব জানিয়েছেন।

মারা যাওয়া ওই কর্মকর্তার নাম জ্যোতির্ময় পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মাস্টার দা সূর্যসেন হলের ওই কর্মকর্তার ভাষ্য, জ্যোতির্ময় পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি রাজধানীর রায়েরবাগে একটি ওষুধের দোকানও পরিচালনা করতেন। এক সপ্তাহ আগে জ্বর-সর্দিতে আক্রান্ত হন তিনি। ওষুধ সম্পর্কে ধারণা থাকায় নিজে নিজে সেবন করে মোটামুটি সেরেও ওঠেন। কিন্তু রবিবার (১০ মে) শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় তার।

ওই অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও ভর্তি না নিয়ে জ্যোতির্ময় পালের নমুনা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ওইদিন রাতেই শ্বাসকষ্ট বাড়লে কুর্মিটোলা হাসাপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সেখানে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় সোমবার (১১ মে) সকালে তার মৃত্যু হয়।

পরিবারের লোকজনকে শ্মশানে নেওয়ার পর তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত অবহিত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী জানান, আমরা জ্যোতির্ময় পালের মৃত্যুর বিষয়টি শুনেছি। উনি গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬