এই বর্বরতার কি কখনো শেষ হবে না- ঢাবি ছাত্রের আর্তনাদ

১১ মে ২০২০, ০২:৫৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পারিবারিক বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইয়ের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এসময় উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাকে ফাঁসিয়ে মামলায় জড়ানোর হুমকি দেয়ারও অভিযোগ করেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে (চা-বাগান ৩নং ওয়ার্ড) নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানায় ওই শিক্ষার্থী।

ভুক্তভোগী সাইদুল কাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন।

মারধরকারী চাচা ও চাচাতো ভাইয়ের হাত রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। 

তিনি লিখেছেন, “আজ সোমবার সকাল ১০টায় পারিবারিক ভিটার সীমানার বিরোধ ধরে আমার চাচা মাহফুজুল হক ও চাচাত ভাই হেলাল উদ্দীনের সাথে কথা কাটাকাটি হয়। ঘটনাস্থলে উনারা আমাকে এবং আমার বড় ভাইকে আঘাত করে। তাছাড়া এর আগেও অনেকবার আমাকে এবং আমার ভাইকে পড়ালেখায় ব্যাঘাত ও কোনো ধরণের সরকারি চাকরি করতে না পারার জন্য মামলা মোকদ্দমার হুমকি দেয়।”

“তিনি আরও বলেন, ওই সূত্র ধরে আজকে ঘটনাস্থলে আমাদের মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে আমার চাচাত ভাই হেলাল উদ্দীন স্বেচ্ছায় নিজের মাথায় নিজেই আঘাত করে। পরবর্তীতে তিনি চকরিয়া থানায় গিয়ে একজন লোক নিয়ে আসে যিনি আমার চাচাদের আত্মীয়। তিনি এসে আমাদের মামলার হুমকি দিয়ে যান এবং আমার ক্যারিয়ার ধ্বংস করে দিবেন বলে।”

“তাছাড়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়েও কুরুচিপূর্ণ কথা বলে।’’

“এই মুহূর্তে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। সত্যি অনেক ভয়ে আছি- যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তা শুরুতেই এই অসৎ মানুষগুলোর জন্য বলি দিতে হবে ভেবে।”

এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উচ্চ পদে রয়েছেন। আপনাদের প্রতি অনুরোধ করছি আমাকে একটু সহায়তা করুন। আমাকে আজকে মেরেছে তার ছবি দিয়ে দিচ্ছি।’

উল্লেখ্য, আমার যখন ২ বছর বয়স তখন আমি আমার বাবাকে হারায়। অনেক কষ্টে আমার মা আমাকে মানুষ করেছেন। ছোটবেলা থেকে আমার চাচা আমাদের নির্যাতন করেই চলেছে। এই বর্বরতার কি কখনো শেষ হবে না!

গাজীপুরে কৃষক দল নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি
  • ২৩ আগস্ট ২০২৬
লজ্জার দিনেও বড় সুখবর, ইতিহাসসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদ…
  • ২৩ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ২, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির নিবন্ধন শুরু, …
  • ২৩ আগস্ট ২০২৬