টেকনাফে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত (ভিডিও)

০৭ মে ২০২০, ১০:৩৯ PM

© টিডিসি ফটো

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কক্সবাজারের টেকনাফে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত সলিমুল্লাহ (২১) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের মৃত জাফর আলমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

পুলিশ জানায়, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক এলাকার একটি জমির মালিকানাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা আলী। সলিমুল্লাহর বড় ভাই আজিজ উল্লাহ জানান, সোনা আলীর নেতৃত্বে রহিমুল্লাহ, হেলাল উদ্দিন, মোহাম্মদ ফয়সালসহ আরও কয়েকজন লাঠিসোঁটা, লোহার রড ও লম্বা কিরিচ নিয়ে সলিমুল্লাহর ওপর হামলা চালান।

এ সময় সলিমুল্লাহ চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাঁকে লাঠিপেটা করেন। পরে এলাকার লোকজন জড়ো হলে তাঁরা পালিয়ে যান। আহত সলিমুল্লাহকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেন বলেন, সলিমুল্লাহর শরীরে ও মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬