করোনা পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানালো ঢাবি

২৮ এপ্রিল ২০২০, ০৭:১৯ PM

© টিডিসি ফটো

আগামী শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। তিনটি পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিনে করোনা পরীক্ষা হবে। করোনা পরীক্ষার জন্য গঠিত টেকনিক্যাল কমিটির জরুরি বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন টেকনিক্যাল কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিজ্ঞানের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।

অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার থেকে আমরা করোনা পরীক্ষা শুরু করতে পারবো বলে আশাবাদী। আমাদের ল্যাবে তিনটি পিসিআর মেশিনে একযোগে এই পরীক্ষা করা হবে। তবে রোজার মাস হওয়ায় কাজে একটু প্রতিবন্ধকতা আসতে পারে।

প্রতিদিন কতগুলো নমুনা পরীক্ষা করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান বলেন, রোজার মাসের জন্য আমরা কয়েকটি ব্যাচ পরিচালনা করতে পারবোনা। তবুও আমরা সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষার চেষ্টা করবো। সব ঠিক থাকলে প্রতিদিন আমরা ২০০ নমুনা পরীক্ষা করতে পারবো বলে আশা করছি।

এর আগে গতকাল সোমবার আইইডিসিআর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই করোনাভাইরাসের পরীক্ষা শুরু হবে। সে অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিঠিও দেয় হয়েছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা মোকাবিলায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে করোনা পরীক্ষার কাজ শুরু করবে। তারা আমাদেরকে করোনা মোকাবিলায় সাহায্য করবে।’

করোনা পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘আইইডিসিআর করোনার নমুনা পরীক্ষা করার জন্য আমাদের অনুরোধ করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের কমিটিকে এ ব্যাপারে বলে দিয়েছি। তারা অতি শিগগিরই কাজ শুরু করে দিবে। আমাদের যে নমুনা দেয়া হবে সেগুলো আমরা পরীক্ষা করব।’

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। দেশে বর্তমানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন। মারা গেছেন ১৫৫ জন।

আজ ‘কালো দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬