এবার ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ ঘোষণা

১৭ মার্চ ২০২০, ০৮:৩৪ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষার পাশাপাশি গ্রন্থাগারের কার্যক্রমও ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ সংক্রান্ত একটি বিজ্ঞাপ্তি দেয় কর্তৃপক্ষ। এরপর বিষয়টি সম্পর্কে বলেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসিরউদ্দীন মুন্সী।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের করোনা ভাইরাস আতঙ্ক নিরসন, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং বিশেষ করে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাঠকক্ষগুলো ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৬ মার্চ) করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার পর গ্রন্থাগার বন্ধ না করায় অনেকেই সমালোচনা করছিলেন। কারণ এখানে অধিক সংখ্যক শিক্ষার্থী নিয়মিত অধ্যায়ন করেন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি ছিল।

ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসিরউদ্দীন মুন্সী বাংলানিউজকে বলেন, আমাদের কাছে শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা আগে। ঝুঁকি এড়াতে আমরা গ্রন্থাগারের পাঠকক্ষের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ: ঢাবি
বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬