ঢাবি অধিভুক্ত সাত কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত

১৭ মার্চ ২০২০, ০৮:১৯ AM

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজেও ক্লাস স্থগিত করেছে স্ব স্ব কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও চলমান সব পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক।

সোমবার সরকারের পক্ষ থেকে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা আসার পর পরই বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাস স্থগিত করে সাত কলেজ কর্তৃপক্ষ। তবে ক্লাস স্থগিত হলেও অন্যান্য প্রশাসনিক কাজ চলবে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত অধিভুক্ত সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত করা হয় এবং সংশোধিত রুটিন পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি নির্দেশ অনুযায়ী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল ক্লাস স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ। অন্য এক বিজ্ঞপ্তিতে ১৭ মার্চ সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও মিরপুর সরকারি বাঙলা কলেজেও ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ক্লাস স্থগিতের পাশাপাশি ২৪ মার্চ অনুষ্ঠিতব্য বার্ষিক মিলাদ মাহফিলও স্থগিত করা হয়। পাশাপাশি ১৭ মার্চ ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল প্রিয়ম, এই পরিচয়ই জীবনের…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২৩ আগস্ট ২০২৬