জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির টুর্নামেন্টে সিলেটের মুখোমুখি হবিগঞ্জ

১৬ মার্চ ২০২০, ১০:০৫ PM

© টিডিসি ফটো

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া সপ্তাহের।

ক্রিকেট টুর্নামেন্টে সিলেট বিভাগের ৪ জেলা যথাক্রমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অংশগ্রহন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৪ জেলার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

টুর্নামেন্টের ৪ টি দল একে অপরের সাথে একবার করে মুখোমুখি হয়। সিলেটকে ৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে হবিগঞ্জ জেলা। অপরদিকে মৌলভীবাজার জেলাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সিলেট জেলা।

সিলেট জেলা দলের খেলোয়াড় ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থী শরিফ আহমেদ সাজ্জাদ বলেন, 'জালালাবাদ ছাত্রকল্যাণের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ঢাবিতে অধ্যয়নরত সিলেটের সকল জেলার শিক্ষার্থীদের ছোটখাটো মিলনমেলায় পরিণত হয়েছে। এরকম উদ্যোগ প্রশংসার দাবীদার।ফাইনালে হবিগঞ্জকে হারিয়ে শিরোপা জিততে চাই।'

টুর্নামেন্টের আয়োজক জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বলেন, 'আমরা সবসময় চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগকে ইতিবাচকভাবে তুলে ধরতে। তারই ধারাবাহিকতায় আমরা বার্ষিক ক্রিড়া উৎসবের আয়োজন করেছি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের বর্তমান, সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো বড় পরিসরে ক্রীড়া সপ্তাহের আয়োজনের।'

তবে এসময় দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনার ফলে ফাইনাল খেলা এবং অন্যান্য খেলাগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬