করোনা প্রতিরোধে ঢাবির এফ আর হলের হ্যান্ডওয়াশ

১৬ মার্চ ২০২০, ০১:৩৭ PM

© টিডিসি ফটো

করোনা সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই মহামারির কারনে আতঙ্কে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আতঙ্কের সময়ে শিক্ষার্থীদের সচেতনতায় স্যার এ এফ রহমান হল নানা উদ্যোগ গ্রহন করেছে।

জানা যায়, করোনা সচেতনতায় স্যার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে হলের প্রতিটি রুমে বিতরন করা হচ্ছে হ্যান্ড ওয়াস, সেনিটাইজার, সচেতনামূলক লিফলেট সহ নানা উপকরণ। শুধু রুম নয় হলের গেস্টরুম, রিডিংরুমেও দেওয়া হয়েছে এসব উপকরণ। শিক্ষার্থীদের সচেতনায় হল গেটে বসানো হয়েছে পানির ট্যাংক। যা দিয়ে শিক্ষার্থীরা হাত ধুতে পারবে। সাথে রাখা হয়েছে হ্যান্ড ওয়াস, সেনিটাইজার। হল গেটে টানানো হয়েছে ব্যানার, পোস্টার। পরিষ্কার করা হচ্ছে হলের আঙ্গিনা।

রবিবার বিকালে সরেজিমিনে গিয়ে দেখা যায়, হল অনেক পরিষ্কার। শিক্ষার্থীরা পানির ট্যাংকের পানিতে হাত ধৌত করছে। হল সংসদের এমন কাজে খুশি হলের শিক্ষার্থীরা।

হলের শিক্ষার্থী সিফাত বলেন, স্যার এ এফ রহমান হল সংসদ শিক্ষার্থীদের সচেতনতায় নানা উদ্যোগ গ্রহন করেছে। তাদের উদ্যোগে আমরা খুশি। যদি, হলের মতো একাডেমিক এলাকাতেও এমন ব্যবস্থা করা হতো তাহলে আরো অরেক ভাল হতো।

এ বিষয়ে হল সংসদের ভিপি ( সহ-সভাপতি) আব্দুল আলিম বলেন, আমরা হলের প্রবেশপথে হাত ধৌত করার ব্যসস্থা করেছি, প্রত্যেক রুমে হ্যান্ডওয়াশ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি।আমি হলের প্রত্যেক শিক্ষার্থীকে পরিস্কার- পরিচ্ছন্ন থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় ২ গ্রেপ্তার, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির নিবন্ধন শুরু, …
  • ২৩ আগস্ট ২০২৬
মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রি, কাজির বিরুদ্ধে জালিয়াতি…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬