ঢাবির আবাসিক হল বন্ধ হচ্ছে না!

১৬ মার্চ ২০২০, ০১:৩৭ PM

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৮-২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস পরীক্ষা সাময়িক স্থগিত করা হলেও আবাসিক হলগুলো বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার (১৬ মার্চ) দুপুরে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি কার্যক্রম ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, সেহেতু হলের উপর একটা প্রভাব পড়বে।’ তবে হল খোলা বা বন্ধের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে দেখা যায়নি উপাচার্যকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ১৮-২৮ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তীতে আরো বাড়ানোর দরকার হলে এ বিষয়ে বিবেচনা করা হবে।

তিনি বলেন, ‘এটা একটা গ্লোবাল ইস্যু। বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কার্যক্রম (ক্লাস, পরীক্ষা) সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সময়টি বন্ধ থাকবে সেটা আমরা মেকাপ করবো পরবর্তী ব্যাকেশন থেকে যাতে শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়।’

তিনি আরো বলেন, ‘সেজন্য ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। প্যানিক মিটিগেশনের জন্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।’ তবে সংশ্লিষ্ট আবাসিক হল বন্ধের ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ডীন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, চীফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় ২ গ্রেপ্তার, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির নিবন্ধন শুরু, …
  • ২৩ আগস্ট ২০২৬
মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রি, কাজির বিরুদ্ধে জালিয়াতি…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬
ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬