সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের

১৪ মার্চ ২০২০, ০৩:২৫ PM

© টিডিসি ফটো

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ দাবি জানানো হয়।

ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চালমান থাকায় শিক্ষার্থীদের মাঝে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হোক।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই গণরুমে থাকে। গণরুমে একবার এ ভাইরাস ছড়িয়ে পড়লে সেটি মহামারি আকার ধারণ করবে। এমন শঙ্কা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

শিক্ষার্থীদের মাঝে যেন কোন ভাবেই করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হোক।

প্রসঙ্গত, চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার মানুষের মৃত্য হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশের প্রায় দেড় লাখ মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬