বিদেশি শিক্ষার্থীদের এখনই না ফেরার আহ্বান ঢাবির

১৪ মার্চ ২০২০, ১১:১৬ AM

দেশের বাইরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের এখনই ফিরে না আসার আহবান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের শিক্ষার্থীদের এই নির্দেশানা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি এ কারণে বিদেশি শিক্ষার্থীদের চিন্তিত না হওয়ারও পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন এমন একজন হল প্রাধ্যক্ষ গণমাধ্যমকে বলেন, সভায় গবেষণা বা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে থাকা শিক্ষকদের এখনই দেশে ফেরার ব্যাপারে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষক কিংবা শিক্ষার্থীদের মধ্যে যারা খুব সম্প্রতি দেশে ফিরেছেন, তাদের স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শও দিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। এ ছাড়া সব আবাসিক হল ও হোস্টেল প্রশাসনকে হলে করোনা-বিষয়ক সতর্কতামূলক পোস্টার টানাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সভায় একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— চলতি মাসে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবসের আয়োজনে কম জনসমাগম, আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পানি ও স্যানিটাইজার সরবরাহ ইত্যাদি। এ ছাড়া করোনা পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র। এখানে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্তদের দেওয়া হবে বিশেষ চিকিৎসা।

 

রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২৩ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ রাষ্ট্রীয় আচার…
  • ২৩ আগস্ট ২০২৬