রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি এর ৩১তম অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠিত

১৩ মার্চ ২০২০, ০৯:০৪ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত আন্তর্জাতিক যুব সংগঠন 'রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি এর ৩১তম অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মো. মনজুরুল করিম রিয়েল আনুষ্ঠানিকভাবে বর্তমান সভাপতি মো. শহীদুল ইসলাম সুমন ও সচিব সামিহা সালেহাকে নতুন কার্যকরী বোর্ডের দ্বায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সামাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডেজিগনেটেড ইঞ্জিনিয়ার এম. এ. ওয়াহাব, বক্তব্য রাখেন ক্লাব মডারেটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক রুপম।

অভিষেক অনুষ্ঠানটি আয়োজনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সার্বক্ষনিক সহোযোগিতা করেছেন রোটারিয়ান এম রাকিব সরদার এবং ক্লাবের অতীত সভাপতি অতিরিক্ত কাস্টমস কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান।

এদিন ২২জন শিক্ষার্থীকে ক্লাবের নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষে নবীনদের জন্য কুইজ সেশন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উল্লেখ্য, ‘রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি’ একটি ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন যা ২০ ডিসেম্বর ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী যুব সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত বছরের ১৯ ডিসেম্বর ক্লাবটি ৩০তম বর্ষপূর্তি উদযাপন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে তিন দশক ধরে ক্লাবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে কাজ করে আসছে।

২০০৭ সালের ঘটনার স্মরণে ঢাবিতে ‘কালো দিবস’ পালিত
  • ২৩ আগস্ট ২০২৬
দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জ…
  • ২৩ আগস্ট ২০২৬
মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬