দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ

২৩ আগস্ট ২০২৬, ০২:৩৪ PM
মরদেহ ঘিরে পুলিশ ও স্বজনরা

মরদেহ ঘিরে পুলিশ ও স্বজনরা © টিডিসি

জামালপুর শহরের একটি ভাড়া বাসায় দুই শিশু আটকা পড়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করার পাশাপাশি তাদের মায়ের মরদেহ উদ্ধার করেছে। রবিবার (২৩ আগস্ট) সকালে শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩৪) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী কাউসার আহম্মেদ পলাতক।

নিহত ইসরাত জাহান জেলা শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী কাউসার আহম্মেদ শাওনের বাড়ি বকশীগঞ্জ উপজেলায়। 

স্থানীয়রা জানান, ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। একই ফ্ল্যাটের একটি কক্ষে দুই শিশু সন্তান গতকাল থেকে আটকা ছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে শিশুরা জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে বাচ্চাদের উদ্ধার করে ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: নতুন সূচিতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সিদ্ধান্ত চূড়ান্ত

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার স্বামী ঘটনার পর থেকে পলাতক। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬